• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু

সিংগাইরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে এই প্রথম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে এ উপলক্ষে সিংগাইর পৌরসভার গোবিন্দ জিঁউর আশ্রমের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর আশ্রমের সভাপতি তপন কুমার সাহার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক বেনী মাধব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি মো.মঈনুল ইসলাম খান শান্ত সনাতণ ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন,সেই সাথে শ্রী শ্রী গোবিন্দ জিঁউর আশ্রম উন্নয়নে সহযোগীতার আশ্বাস দেন।ইতিমধ্যে উপজেলার ২৩টি মন্দিরে ৩ লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়েছে বলেও জানান তিনি। সবার সহযোগিতায় দেশ ও সমাজ ভালো রাখতে হবে ও প্রত্যেক বাড়িতে একটি করে গাছ লাগানোর কথাও বক্তব্যে উল্লেখ করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্যে দেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,শুভেচ্ছা বক্তব্যে দেন,জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রশি টেনে উদ্বোধন করেন। এসময় উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd