• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী রাশেদুল ইসলাম (৪১) মৃত্যু হয়েছে বলে জানাগেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত সুরমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,স্বামী-স্ত্রী দু,জনে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী সাভারস্থ এলাকায় গার্মেন্টসে পোশাককর্মী হিসেবে কাজ করতেন। সেই সুবাধে তারা উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিন ধল্লা এলাকায় জমি ক্রয় করে ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছিল। এসময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও দীর্ঘদিন যাবৎ স্বামীকে নিয়ে পরকীয়ায় লিপ্ত থাকার বিষয়ে সন্দেহ করে আসছিলেন স্ত্রী । তারই ধারাবাহিকতায় তিনি ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোর বেলায় স্বামীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির সামনে থেকে অটোরিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী হাসনা বেগম তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd