• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিকিউরিটি গার্ড হত্যা মামলায় দ্রুত সাফল্য, সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের এএসপি আলমগীর পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ভোটে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব, সভাপতি মোহাম্মদ উল্লাহ, সম্পাদক জিয়া উদ্দিন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ড. অলী আহমদ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান পূর্বধলায় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে প্রস্তুতি সভা উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান

সিকিউরিটি গার্ড হত্যা মামলায় দ্রুত সাফল্য, সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের এএসপি আলমগীর

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর থানা এলাকায় সিকিউরিটি গার্ড আব্দুর রহমান (৫৮) হত্যা মামলার আসামি গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মো. বেলাল হোসেন তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও সদর থানা এলাকার আরডিআরএস এনজিও অফিস সংলগ্ন নিটল-টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারের পুরাতন অফিসে নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

হত্যাকাণ্ডের পর মামলার তদন্তে জেলা পুলিশ গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় মামলার আসামিকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডের পেছনে থাকা ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ সক্ষম হয়।

মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানকে জেলা পুলিশের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মো. বেলাল হোসেন পুলিশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও অপরাধ তদন্তে দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সদস্যদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সাফল্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd