লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বুড়িমারী বিওপির টহলদল সীমান্ত থেকে আনুমানিক ১৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপি জিরো পয়েন্টের যাত্রী ছাউনি থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১টি ব্যাগ জব্দ করে। পরে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ভারতীয় রুপি আটক করা হয়। আটককৃত রুপির বাংলাদেশি বাজার মূল্য ১ লাখ ৩১ হাজার টাকা।
বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।