• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

সিলেটের বিশ্বনাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন- এমপি তাহসিনা রুশদীর লুনা

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ গাছের ১০ হাজার চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বর্তমান সরকারের অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না। এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে। তাই আজ যারা গাছের চারা গ্রহণ করছেন, তারা শুধু একটি চারা নয়, ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বও গ্রহণ করছেন। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বৃক্ষপ্রেমিক ওমরা মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd