• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশ অনুযায়ী বাংলাদেশে আগামী ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাাথ সদর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় বিশ্বনাথ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ হাজার করে চারা বিতরণের বরাদ্দ রয়েছে। ধাপে ধাপে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হবে। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিরণ চন্দের সভাপতিত্বে এবং হিসাব সহকারী পঙ্কজ চন্দের সঞ্চালনায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান, মলিক মিয়া, আশিক মাহমুদ, সাবেক ইউপি সদস্য হেলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd