• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

সিলেটের সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

১০ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩:০০ ঘঠিকার সময় মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিন এর পুত্র।তিনি ভারতীয় ব্যবসার সাথে জড়িত ছিলেন তবে ঐ সময় কি কারনে তিনি সেখানে গিয়েছিলেন সেটি জানা যায় নি।
তবে স্থানীয়রা বলছেন নিহত যুবক গতরাত আনুমানিক ৩:০০ ঘঠিকার সময় মিনহাজ উদ্দিন লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা মান।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন ঘটনা শুনার সাথে সাথে আমরা তাহার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজ এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হচ্ছে।

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে অসৎ উদ্দেশ্যর জন্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিকেল যাওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। বিজির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd