• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ খুলনায় ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের স্টাডি ট্যুর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ করে আন্দোলন বাড়ছে মর্টগেজ বকেয়া, চাপে কানাডার পরিবারগুলো রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫

স্মৃতির দর্পণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হীরক জয়ন্তী ২০২৬ অনুষ্ঠিত, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ

ছয় দশক আগে মাত্র চারটি বিভাগ ও ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তীর আয়োজনে উওরার ফ্রেন্ডস ক্লাব মাঠে মিলিত হয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটির (চবি) ৬০ বছর পূর্তি হীরক জয়ন্তী উৎসব। শুক্রবার (২০ নভেম্বর) উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী (এফসিএ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস, এম জাহাঙ্গীর হোসেন এমপি, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, আমির হুমায়ন মাহামুদ চৌধুরী, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শাকিলা ফারজানা, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী মাসুদুর রহমান টুটল সহ সাবেক, বর্তমান শিক্ষার্থী এবং এলামনাই আমন্ত্রিত অতিথিরা।দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উওরা ফ্রেন্ডস ক্লাব মাঠ। উৎসব মুখর পরিবেশে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর পরিচিতি পর্ব, প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও প্রাণের বন্ধন অটুট রাখতে চাঁদপুরে অবস্থানরত সকল চবিয়ানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd