• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ আল আমিন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন ও আবুল হাসিম সবুজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম চঞ্চল চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজাহিদুল কবির শিহাব, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd