• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

Reporter Name / ১৬৪ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আওতায় সরিষা ফসলের জন্য ১১০০ জন, গমের জন্য ৩৪০ জন, পেঁয়াজের জন্য ২০ জন এবং সয়াবিনের জন্য ৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, এসএপিপিও, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের চলমান প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করা এবং মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি করা। উপস্থিত অতিথিরা কৃষকদের আরও উৎপাদনমুখী হতে উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd