• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

২৪ ঘণ্টায় চুরির রহস্য উদঘাটন; পুলিশ সুপারের পুরস্কার পেলেন ওসি আমান ও এসআই রতন

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় চুরির মামলার রহস্য উদঘাটন, মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার এবং চুরি হওয়া ১ ভরি স্বর্ণ ও ৪ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী এবং এসআই রতনকে পুরস্কৃত করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

রোববার (১২ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাপ্তাহিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মদক্ষতা, চৌকসতা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে নিষ্ঠা, দ্রুত তদন্ত, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পেশাদারিত্বের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ওসি আমানুল্লাহ আল বারী ও এসআই রতনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ মনে করে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও পেশাদার কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd