• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, সর্ব মহলের অভিনন্দন

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

ব্যুরোচীফ, চট্টগ্রাম:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত ১৪ ডিসেম্বর -২০২৫ ইংরেজি জারীকৃত প্রজ্ঞাপনে ২০২৪-২০২৫ অর্থবছরে বৈদেশিক অর্থ প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ ও ২০২৭ সালের জন্য বাংলাদেশের বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্ররণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরীতে ৭ জন ওমান প্রবাসী “বাণিজ্যিক গুরুত্বপূর্ণ” ব্যক্তির মধ্যে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী “দি কিং অব জালান গ্রুপ”এর চেয়ারম্যান ও বাংলাদেশ স্কুল জালান এর সম্মানিত প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজ সেবক ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আবদুল মান্নানকে টানা তৃতীয় বারের মত “সিআইপি” হিসেবে মনোনীত করেছেন।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত ৭জন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তির মধ্যে মোহাম্মদ আব্দুল মন্নান শ্রেষ্ঠ অবস্থানে রয়েছেন।
তাঁর এই সম্মাননা অর্জনে বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

মোহাম্মদ আব্দুল মান্নান সিআইপি একজন সামাজিক, মানবিক ও স্বনামধন্য ব্যবসায়ী। তিনি সামাজিক, মানবিক ও ব্যবসায়ী হিসেবে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি অসংখ্য স্কুল , মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা সহ সামাজিক সংগঠনের সাথে সংপৃক্ত থেকে সামাজিক ও মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd