• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

৭০ পাবনা-৩ আসনে হাসানুল ইসলাম রাজা এখন ট্রাকে

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ অংশ গ্রহণ করার নিমিত্তে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা ধানের শীষ প্রতীকের পরিবর্তে গনঅধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ইতিমধ্যে নতুন দলীয় পরিচয় নিয়ে পাবনা-৩ এ আবারো আলোচনায় হাসানুল ইসলাম রাজা। এতোদিন তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী গণসংযোগ করে চষে বেড়িয়েছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এর প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা। দল তাকে যথাযথ উপযুক্ত মনে না করায় তিনি মনোনয়ন বঞ্চিত হন। তার কর্মী সমর্থকদের ভাষ্য মতে,
বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ না পাওয়ায় অবশেষে তিনি গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন।
গত সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ইং) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে হাসানুল ইসলাম রাজা দলীয় মনোনয়ন উত্তোলন করেন ও পাবনা-৩ এর গন অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন।
তিনি ও সমর্থকেরা পাবনা-৩ আসনের ভোটারদের সমর্থন ও দোওয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd