• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয়

গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়াইনঘাট থানার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার, মানবপাচার, সীমান্ত দিয়ে ভারতীয় গরু-মহিষের অবৈধ প্রবেশ ও বেচাকেনা, সরকারি ইজারার বাইরে থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং বিভিন্ন ইউনিয়নের নামে অবৈধভাবে ট্যাক্স আদায়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হচ্ছে। তাই এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত প্রতিনিধিরা মাদক, মানবপাচার, অবৈধ বালু-পাথর উত্তোলন, ভারতীয় গরু-মহিষের চোরাচালান এবং অবৈধ ট্যাক্স আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসন সর্বদা আন্তরিক। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে গোয়াইনঘাট উপজেলার শান্তি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd