• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক স্বাস্থ্যখাতে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বান্দরবানে ছাত্রজনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা সাতক্ষীরা থেকে আগত শিল্পমনাদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা সিরাজগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে বিরোধে পতিত পড়ে আছে ২৫ বিঘা কৃষিজমি

পূর্বধলার দুই প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার অঙ্গীকার এমপির

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা, নেত্রকোণা, থেকে:

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক সুবিধা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে নেত্রকোণার পূর্বধলায়।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাননীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে সংরক্ষিত নারী সংসদ সদস্যের নিজস্ব উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ এবং নতুন সুবিধাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে আধুনিক স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এদিন তিনি ভেন্ডিং মেশিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়া উল্লিখিত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারসহ কমনরুমগুলোর উন্নয়ন করা হয়েছে। জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে তিনটি অত্যাধুনিক ওয়াটার ফিল্টারও স্থাপন করা হয়।

পরিদর্শনের একপর্যায়ে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চারটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য।

উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন শেষে সংসদ সদস্য মানসুরা আলম বলেন,
“শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করেই স্যানিটারি ভেন্ডিং মেশিন ও ওয়াশরুম আধুনিকায়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।

এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd