• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

নেত্রকোণায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি ক্লাবের উদ্বোধন

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। (৪ আগস্ট মঙ্গলবার) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ক্লাবের যাত্রা শুরু হয়।
​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
​আব্দুল্লাহ্ আল বাকিউল বারী, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর
​জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা শিক্ষা অফিসার, নেত্রকোণা
​বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ লুৎফুর হায়দার ফকিরের সার্বিক পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা, উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, ভাষাগত দক্ষতা উন্নয়নে কথোপকথনভিত্তিক কার্যক্রম এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; তাদের হতে হবে চিন্তাশীল, উদ্ভাবনী, যুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক।” তিনি এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও ব্যক্তিত্ব বিকাশের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
​অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত কাজ করার সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্লাবের কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd