• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ে শূন্য পাস, ২৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ওসি আমানের নেতৃত্বে এএসআই জ্যোতিষের পরিকল্পনায় রাণীশংকৈল ৬৫ পিস ইয়াবাসহ বাসেদ আটক রূপসায় যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা, থানায় মামলা দায়ের: চরম আতঙ্ক, অধরা ঘাতকরা ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সচেতনামুলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান টঙ্গীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৮৩ শিক্ষার্থীর মধ্যে ৮১ জন কৃতকার্য উপজেলায় আবারো ফলাফলে ১ম

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গত বছরের ন্যায় এবারও এসএসসির ফলাফল শীর্ষে। এ বিদ্যালয় থেকে ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ৮১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এতে জিপিএ ৫ পেয়েছে ২জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী সিংগাইর উপজেলায় মাধ্যমিক পর্যায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। মোট পাশের হার ৬৫ দশমিক ৪৯ শতাংশ।
মাদ্রাসা বোর্ডের অধীনে সিংগাইর উপজেলায় ৬টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করে। এসব প্রতিষ্ঠানের মোট পাশের হার ৬৩ দশমিক ০৫ শতাংশ এর মধ্যে শীর্ষে রয়েছে খাশেরচর মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠানটির পাশের হার ৮০শতাংশ।
উপজেলার সর্বোচ্চ ফলাফলকারি প্রতিষ্ঠান শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামুল হক দাবি করেছেন, প্রকৃতপক্ষে এ বছর বিদ্যালয়টির পাশের হার ৯৯ শতাংশ। তার দাবি বোর্ডের ভুলের কারনে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন না করলে তাকে পরীক্ষায় অংশগ্রহনকারি হিসেবে দেখানো হয়েছে। এ কারনে বিদ্যালয়ের ফলাফল প্রভাব পড়েছে। ভূল সংশোধনের জন্য দ্রুত আবেদন করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক এনামুল হক আরোও বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ২০১৮,২০২৩ ও ২০২৫ সালে আমাদের বিদ্যালয় উপজেলার মধ্যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে। এ বছরও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। বিদ্যালয় শিক্ষক, অভিভাবক এবং বিশেষ করে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এমন সাফল্যে অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনে আরো ভালো ফলাফল করার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd