• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশে শ্রমিক আন্দোলন আলোচনা ও সমঝোতায় হোক সকল সমস্যার সমাধান শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইবার মামলার আসামি হেলাল ঠাকুরগাঁও ডিবির জালে, রয়েছে ৫ মাদক মামলা

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে তদন্তাধীন মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ হেলাল মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার হেলাল মিয়া ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার মোঃ আব্দুল জলিল ও মোছাঃ বেদেনা আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলামের নেতৃত্বে একটি চৌকস দল ১০ আগস্ট সোমবার রাতে ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, হেলাল মিয়ার কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে এলাকায় অপরাধমূলক পরিবেশ সৃষ্টি হচ্ছে—এমন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হেলাল মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হেলাল মিয়াকে ১১ আগস্ট মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd