• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ক্ষমতাসীন দলকে ভোট না দিলে উন্নয়ন হবে না- মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে এমপি বেলাল জুলাইয়ের স্মরণে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন ৭ মাসের শিশুকে রেখে না-ফেরার দেশে মা মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ পলাশবাড়ী উপজেলায় ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেনি ৩ শিক্ষার্থীকে সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ৫০ জন পেল বৃত্তি ৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ৫০ জন পেল বৃত্তি

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জেলা ও বিভাগীয় পর্যায়ের ১০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লবজিৎ কুমার সাহা, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রকিবুল আলী এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের আয়োজক উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd