• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জিয়া সাইবার ফোর্স (ZCF) উত্তরা পূর্ব থানা কমিটির নতুন আহ্বায়ক সাজ্জাদ হোসেন শিলু সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ রাঙ্গাটুঙ্গীর নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি সারওয়াত সিরাজ শুক্লার ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় পেয়ারার চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। (১২ আগস্ট ২০২৬ ইং বুধবার) পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান।
​সংগঠন সূত্রে জানা যায়, সভাপতি হারাধন সূত্রধর ২০১০ সালে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ উদ্যোগে ২০২০ সালে সমিতিটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০২২ সালে এটি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত হয় (নিবন্ধন নং- ০৭৪)। পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংগঠনটিকে প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ প্রদান করে আসছেন। উল্লেখ্য, সংগঠনটির সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
​প্রতিষ্ঠার পর থেকেই সমিতিটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, অসহায় ও প্রতিবন্ধীদের সাহায্য, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ মাদক ও বাল্যবিয়ে বিরোধী সামাজিক সচেতনতামূলক কাজ দক্ষতার সাথে পরিচালনা করে আসছে।
​বৃক্ষরোপণকালে সমিতির সভাপতি হারাধন সূত্রধর জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd