• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ে শূন্য পাস, ২৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ওসি আমানের নেতৃত্বে এএসআই জ্যোতিষের পরিকল্পনায় রাণীশংকৈল ৬৫ পিস ইয়াবাসহ বাসেদ আটক রূপসায় যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা, থানায় মামলা দায়ের: চরম আতঙ্ক, অধরা ঘাতকরা ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সচেতনামুলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান টঙ্গীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নেত্রকোণায় সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান সেবাগ্রহীতাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও আবেদনের বক্তব্য ধৈর্যসহকারে শুনেন।
​জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সহায়তা, ব্যক্তিগত ও সামাজিকভাবে নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। শুনানি চলাকালে বেশ কিছু আবেদনের বিষয় বিবেচনা করে জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​এছাড়া যেসব আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, সেগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
​গণশুনানি শেষে উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা সন্তোষ প্রকাশ করে জানান, জেলা প্রশাসকের এমন জনবান্ধব উদ্যোগে সরাসরি সমস্যার কথা বলতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে সাধারণ মানুষের সরকারি দপ্তরের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
​জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে নিয়মিত এই গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd