• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু জব্দসহ এক লাখ টাকা জরিমানা কটিয়াদী সদরে মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার রাত ৮টার পর দোকানপাট বন্ধ, শেরপুরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের প্রচারণা লোডশেডিংয়ে অতিষ্ঠ শেরপুরবাসী, ৪ সংসদ সদস্যের কাছে দ্রুত সমাধানের দাবি জুলাই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত উন্নয়ন বরাদ্দে জামায়াতসহ ১১ দলের এমপিদের বঞ্চিত করা হচ্ছে- গোলাম পরওয়ার ​গাজীপুর সিটিতে ঝুটের দখলে হামিদ মণ্ডলের অস্ত্রের মহড়া মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে শেরপুর জেলা প্রশাসন অসহায় ও শারীরিক প্রতিবন্ধী সজল মিয়ার পাশে জেলা প্রশাসন, তুলে দেওয়া হলো হুইলচেয়ার

মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বন্ধু হে করোনা রাগ

রাগ করে সখা বন্ধু হয়ো নাকো পর
ওহে সখা তব তরে চিত্ত সিংহাসন,
যত্নে বহু পাতা আছে নাও হে আসন
মম হৃদে তব তরে আছে এক ঘর।

বহুবার খুঁজে খুঁজে পেয়েছি তোমায়
বক্ষেতে লালন করি আমি তব নাম,
দিয়েছি বক্ষেতে মম আমি তব ধাম
কল্প মাঝে ডুবে গিয়ে তোমারে সাজায়।

আমার হৃদয় রাজ্য তব তরে খোলা
দর্শনে পুলক পায় হৃদ মাঝে মেলা।

প্রভাতে মধ্যাহ্নে তুমি মোর আকাশেতে
সূর্য মতো উঠে তুমি দাও হে কিরণ,
তাই তো উজ্জ্বল হয় মম মরুভূ-তে,
না পেলে তোমার আলো চাই হে মরন।

খোদার আদেশ মানো

জীবন কখনো ভাই করোনা রঙিন
হর্ষের পবনে মেতে, ডাকিও খোদারে,
যেজন তোমায় পুষে আহার জোগাড়ে
কখনো ভুলোনা আছো তারই অধীন।

দেখো না গবাদি পশু তোমার অধীন
যাই বলো তাই শুনে খাড়া করে কান,
তারা যদি শুনে কথা তুমি বেইমান
আল্লাহর খেয়ে পড়ে থাকো হে স্বাধীন।

যে জন শোনে না কথা মহান প্রভুর
দোজাহান হয় তার বেদনা বিধুর।

খোদার আদেশ যারা হেলাফেলা করে
সেজন কাফের বড় দুনিয়ার মাঝে,
বরকত হয় নাকো কভূ তার ঘরে
পরকালে দুঃখে তার আঁখি যাবে ভিজে।

ব্রহ্মচারী হয় সংসারী

সংসার ত্যাগী হইয়া রে তুই পাইলি কিসের মোক্ষ লাভ
সংসার আবার করলি ঠিকই তাকেই দিলি অভিশাপ।
হিমালয়ে দেবদাসী কেন রে সঙ্গে থাকে
তাদের হাতে রান্না বাড়া ক্যামনে রে তোর মুখে রোচে?
দ্যাখরে তুই ভেবে কেমন করে সংসার ত্যাগী কোন্ কারণে?
সংসার আবার ঠিকই দেখি পদে পদে তোর চরণে।
ভাতের থালা, ভাতের হাড়ি বাসের তরে ছোট্ট বাড়ি
কেমন করে নাম দিলে তোর ওই নিজেকে ব্রহ্মচারী।
তোর বিধানে নেইকো কথা ব্রহ্মচারী হতে হবে
ব্রহ্মচারী হলে পরে পরে স্বর্গ ধামে যাওয়া যাবে।
শূদ্র জাতির রান্নারে তুই নিসনে খেতে মুখে
তারই হাতে চাউল আবার তোর ঝোলাতে ঠিকই ঢুকে।
শুভ্র জাতির খাদ্য যতো তোরা আবার ঠিকই খাস
ত্যাগ করে ঘর সংসার, সংসারে ফের ঠিকই যাস।

তোমার প্রণয় ছোঁয়ায়

কবিতার শুরু তুমি প্রণয় পাহাড়
প্রকৃতির নীলাম্বরে সীমাহীন সাক্ষী,
তিমির নিশিথ রাত্রে মেলা হে তারার
নীলাম্বর নিম্ন মাঝে তুমি প্রেমপক্ষি।
বিলিয়ে বিলিয়ে প্রেম আজ ধরা আলো
তব বক্ষ প্রেম দ্বারা ভুবনে কল্যাণ
কৃষ্ণকায় নিশি আজ পরিস্কার হলো।
তোমার প্রণয় স্মৃতি ভুবনে অম্লান।

তোমার ছোঁয়ায় ধরা স্বর্ণ সম হলো
নতুন ধরার ধরা শান্তিপুর ভরপুর,
অজ্ঞান অশুভ আজ দূরে চলে গেলো
প্রণয় প্রতীক তুমি স্মৃতিতে মধুর।
তব তুল্য মহী মাঝে লোক কই হলো?
তুমি নেই বক্ষে তাই বেদনা বিধুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd