• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ রাঙ্গাটুঙ্গীর নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি সারওয়াত সিরাজ শুক্লার ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ মাদকের বিরুদ্ধে ওসি আমানের অভিযান, রাণীশংকৈলে ৩ গ্রাম হেরোইনসহ রুবেল গ্রেফতার রেলগেটে ঠাকুরগাঁও ডিবির মাদকবিরোধী অভিযান: ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন সিংগাইর থানার এসআই আব্দুল মমিন (পিপিএম) নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত

সিংগাইরে ২টি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়ায় সিলগালা করলো সিভিল সার্জন

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন জেলা সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌস।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা ও স্যানেটারি ইন্সপেক্টর মো.আবুল কালাম আজাদ। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা কার্যক্রম, প্রয়োজনীয় কাগজপত্র ও প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় অনিয়ম পাওয়ায় সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও সাহরাইল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
এ ছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও যাচাই-বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে।
অভিযান শেষে সিভিল সার্জন ডা:আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের জনগণের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd