• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে খুলনা জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শেরপুরে মাদক, সন্ত্রাস ও যৌতুকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

ওসি আমানের নেতৃত্বে অভিযান: রাণীশংকৈলের নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আসামি আটক

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা নারী ও শিশু অপহরণ মামলার পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। একই সঙ্গে মামলার প্রধান আসামি মোঃ সম্মূ (১৯)-কে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় অভিযোগ করা হলে ১২ আগস্ট বুধবার নারী ও শিশু অপহরণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলার পর রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই সাধন চন্দ্র রায় ও সঙ্গীয় পুলিশ সদস্যরা তদন্ত ও অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট শনিবার ঢাকা জেলার উত্তরা পূর্ব থানা পুলিশের সহযোগীতায় উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মোঃ সম্মূ (১৯)-কে আটক করা হয়।

আটক মোঃ সম্মূ রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল পৌর বন্দর এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd