• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে খুলনা জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শেরপুরে মাদক, সন্ত্রাস ও যৌতুকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

সবুজ ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার প্রত্যয়ে শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণ সমাজকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলামসহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

এ সময় শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহিদ ইসলাম, চেয়ারম্যান শরিফুল ইসলাম, সহ-সভাপতি জুনায়েদ সিদ্দিকী, সেক্রেটারি আবু সাইম সবুরসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সুরক্ষিত করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।

শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সবুজ শেরপুর গড়ার প্রত্যয়ে—বৃক্ষরোপণ হোক আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd