• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আগস্ট ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্‌ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং সরকারি সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd