• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিকড়ের টানে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, বাবা-মায়ের কবরের পাশে আবেগঘন মুহূর্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মোবাইল ফোন উদ্ধার! প্রকৃত মালিকের নিকট হস্তান্তর বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কটিয়াদীতে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার পদোন্নতিতে কোটা দাবির প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত কবিতাঃ প্রকৃতির প্রেম শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন, ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

শিকড়ের টানে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, বাবা-মায়ের কবরের পাশে আবেগঘন মুহূর্ত

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতের সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সেনুয়া কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে এর আগে সেনুয়া কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি উপস্থিত স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি ও অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে রাষ্ট্রপতি শহরের কালিবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। রাতে তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

পরে সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে ফিরে খাবার ও বিশ্রাম নেবেন তিনি। এরপর সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। মোহাম্মদ আলী স্টেডিয়াম, সার্কিট হাউস, সেনুয়া কবরস্থান, রাষ্ট্রপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd