• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে মিলল ছেঁড়া টাকা

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে স্বামীকে হারানোর পর শেষ সম্বলও হারালেন মনোয়ারা বেগম

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে জমানো দুই লাখ টাকা নিরাপদ ভেবে একটি জর্দার কৌটায় রেখেছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মিটিয়ে কখনো খুচরা, কখনো এক হাজার টাকার নোট—এভাবেই তিলে তিলে গড়ে উঠেছিল তাদের সঞ্চয়।

কিন্তু প্রয়োজনের সময় সেই কৌটা খুলে যা দেখলেন, তাতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মনোয়ারার। দীর্ঘদিন কৌটায় পড়ে থাকায় ভেতরে থাকা প্রায় দুই লাখ টাকার নোট পোকায় কেটে ঝাঁঝরা হয়ে গেছে। কোনো কোনো নোট পরিণত হয়েছে ছেঁড়া কাগজের টুকরোয়। জীবনের শেষ সম্বলটুকুও আর ব্যবহার করার মতো নেই।

ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের পুরাতন জেলখানা রোডসংলগ্ন এলাকায়। ভুক্তভোগী মনোয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা।

মনোয়ারার স্বামী জিয়া উদ্দীন মারা গেছেন প্রায় তিন মাস আগে। স্বামীকে হারানোর পর এমনিতেই জীবিকার পথ সংকুচিত হয়ে এসেছিল। এর মধ্যে দীর্ঘ ১০ বছরের কষ্টে জমানো সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন অনেকটাই নিঃস্ব।

ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনোয়ারা বেগম ভোগাই নদী থেকে বালু ও পাথর সংগ্রহ করে বিক্রি করতেন। তার স্বামী জিয়া উদ্দীন ছিলেন মিষ্টি তৈরির কারিগর। দুজনের কষ্টের উপার্জনেই চলত তাদের সংসার।

সংসারের প্রয়োজন মেটানোর পর ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প করে টাকা জমাতেন তারা। খুচরা টাকা জমিয়ে পরে এক হাজার টাকার নোট সংগ্রহ করতেন। এভাবে প্রায় ১০ বছরে তাদের সঞ্চয় দাঁড়ায় প্রায় দুই লাখ টাকা।

প্রায় আট মাস আগে সঞ্চয়ের পরিমাণ দুই লাখ টাকা হলে নিরাপদ মনে করে টাকাগুলো একটি জর্দার কৌটায় রেখে দেন মনোয়ারা। তার ধারণা ছিল, বিপদের দিনে এই টাকাই হবে পরিবারের ভরসা।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেই বিপদের দিনেই আর কাজে লাগল না টাকাগুলো।

প্রায় তিন মাস আগে মারা যান জিয়া উদ্দীন। স্বামীকে হারানোর পর সংসারের দায়িত্ব অনেকটাই একা কাঁধে নিতে হয় মনোয়ারাকে।

এরই মধ্যে ভোগাই নদীতে আগের মতো পাথর না পাওয়ায় নদী থেকে পাথর সংগ্রহ করে বিক্রি করার কাজও বন্ধ হয়ে যায়। ফলে আয়-রোজগারের পথও প্রায় বন্ধ হয়ে পড়ে।

সম্প্রতি জরুরি প্রয়োজনে জমানো টাকাগুলো বের করতে জর্দার কৌটাটি হাতে নেন মনোয়ারা। কিন্তু দীর্ঘদিন পড়ে থাকায় কৌটার মুখ কিছুতেই খুলছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কৌটার মুখ কেটে টাকা বের করেন তিনি।

কৌটা খুলতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য—টাকাগুলো পোকায় কেটে ঝাঁঝরা করে ফেলেছে। অনেক নোট ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে।

‘আমার স্বামী মারা গেছে তিন মাস হইল। অনেক কষ্টে দুইটা মেয়েরে বিয়া দিছি। আগে তো ভোগাই নদী থাইকা পাথর তুইলা বিক্রি কইরা দিন চালাইতাম। অহন তো নদীতে পাথরও নাই। আল্লাহ আমার শেষ সম্বলটারেও এভাবে নষ্ট কইরা দিল। অহন তো আমার আর কোনো পথ নাই।

‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?

স্থানীয় বাসিন্দা মিলন শেখ বলেন, মনোয়ারা ও তার স্বামী জিয়া দুজনই অনেক কষ্ট করে সংসার চালাতেন।

তিনি বলেন, ‘জিয়ার মৃত্যুর পর অভাবের সংসারে টাকা নষ্ট হওয়ার কথা শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি। তাদের বাসায়ও গিয়েছিলাম। মনোয়ারা এখন শুধু কাঁদেন।’

প্রতিবেশী সাদ আল জুনায়েদ বলেন, ‘দীর্ঘদিন কষ্ট করে সঞ্চয় করা এই টাকা মনোয়ারা বেগমের কাছে শুধু অর্থ ছিল না; স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার শেষ ভরসা ছিল। সেই সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।’

স্বামীকে হারানোর শোক, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়া এবং ১০ বছরের কষ্টে গড়ে তোলা শেষ সম্বল নষ্ট—সব মিলিয়ে গভীর অনিশ্চয়তায় দিন কাটছে মনোয়ারা বেগমের।

যে টাকা দিয়ে স্বপ্ন ছিল বিপদের দিনে ঘুরে দাঁড়ানোর, সেই টাকাই আজ কেবল ছেঁড়া কাগজের টুকরো। এখন মনোয়ারার একটাই প্রশ্ন—শেষ সম্বলটুকুও হারানোর পর কীভাবে চলবেন তিনি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd