• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চামারীতে নির্বাচনের হাওয়া! সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মুখোমুখি ‘আলাপন’

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ শুরু করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC)।

চামারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীদের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, জনসম্পৃক্ততা, নাগরিক অধিকার এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে তাদের প্রত্যাশা ও অঙ্গীকার তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে চামারী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন এবং প্রেস ক্লাবের সংবাদকর্মী আশারফুল ইসলাম, মামুন আলী, ফয়সাল আহমেদ জনি, রাশিদুল ইসলাম, বাদল হোসেন, আপেল মাহমুদ, রাকিব হোসেন, শিফাত, শামিম হোসেন ও জাকারিয়া মাসুদ।

আয়োজকরা জানান, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’-এর মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সরাসরি জনগণের মুখোমুখি করার পাশাপাশি তাদের পরিকল্পনা, অঙ্গীকার ও জনসম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরাই মূল লক্ষ্য।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এমন সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সত্যের পথে সাংবাদিকতার শক্তি—এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে জনগণের মতামত ও প্রার্থীদের বক্তব্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd