• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত “প্রেম ফুল”  কলমেঃ সাজেদা আক্তার মিতা  যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠন হিসেবে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আমারে ভালোবাসলে

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গোলাম রাশেদ

আমারে ভালোবাসলে,
কী এমন মহা ক্ষতি হয়ে যেত তোমার?
কী এমন অপরাধ হতো,
যার জন্য লোকসমাজে
তোমার নামের পাশে কলঙ্কের দাগ বসত?
লোকে তোমায় মন্দ বলবে,এই ভয়েই কি
আমার ভালোবাসা ফিরিয়ে দিলে?
অথচ দেখো,তুমি কত বনের পশু-পাখিকে,
জোর করে বন্দী করে রাখলে খাঁচার ভেতর,
একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য।
আমি তো তোমার হৃদয়ে বন্দী হতে চেয়েছিলাম।
চাইনি তোমার স্বাধীন আকাশ কেড়ে নিতে।
শুধু চেয়েছিলাম—
তোমার হৃদয়ের একটুখানি কোণে
আমার জন্য একটু ভালোবাসা থাক।
তোমার কী এতই সম্মানের ভয় ছিল?
আমারে ভালোবাসলে কি,
তোমার মহাপাপ হতো?
যার ফলে তোমার দোজখে যেতে হতো?
জ্বলন্ত অগ্নিশিখা কি,
তোমায় পুড়িয়ে ছাই করে দিত?
সেই ভয়েই কি,
আমায় মাঝপথে ছেড়ে গেলে?
কত অনুরোধ করেছিলাম তোমায়,
কখনো নীরবে, কখনো চোখের জলে।
তোমার পায়ে পড়ে বলেছিলাম,
বনের পাখিদের মতো,
শুধু তোমার হৃদয়ের ভেতর
একটুখানি জায়গা দিও আমাকে।
আমি তো তোমার কাছে অর্থ চাইনি,
চাইনি কোনো রাজপ্রাসাদ,
চাইনি পৃথিবীর সমস্ত সুখ।
শুধু চেয়েছিলাম, তোমার একটুখানি মায়া,
চোখের একটুখানি মমতা,
হৃদয়ের একটুখানি ভালোবাসা।
কিন্তু তুমি,আমাকে ভালোবাসোনি,
বরং ভালোবাসার দরজাটা
আমার মুখের ওপর বন্ধ করে দিয়ে,
দূরে ঠেলে দিলে।
আজও তাই ভাবি আমারে ভালোবাসলে
তোমার সত্যিই কী এমন ক্ষতি হয়ে যেত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd