• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত “প্রেম ফুল”  কলমেঃ সাজেদা আক্তার মিতা  যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠন হিসেবে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও অস্ত্র

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতবাড়িতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঘর ভাঙার সরঞ্জাম এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২:৪০ থেকে ৩:১০ মিনিটের মধ্যে রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার একটি বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে জিম্মি করে ফেলে। ডাকাতরা গৃহকর্তার ঘর থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়।
​ঘটনার পরপরই লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন— শাহিন ওরফে শামীম, শরীফ, হৃদয় দাস, তামজিদ মিয়া ও শামীম। আটককৃতদের থানায় নিয়ে আসা হলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করেন।
​এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল ও নগদ টাকা উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd