• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমি শিল্পচর্চা করতে ভালোবাসি বিশিষ্ট কবি নীরোদ বিহারী পালের বই উপহার পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবুজ প্রকৃতির মাঝে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ “চা ওয়ালার সাথে গল্প” যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে- প্রতিমন্ত্রী অমিত কৃষকের ছেলে নাসিম এখন সিভিল জজ, আনন্দে ভাসছে তার পুরো গ্রাম খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় ১৯৮২ সালের ১০ টাকার নোট উপহার দিলেন মনিরুল ইসলাম সাগর পুঠিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী সম্প্রদায়ের বৃহত্তম ও সবচেয়ে বর্ণিল ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশ, বর্ণাঢ্য র‍্যালি এবং মনোজ্ঞ কারাম নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেছে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা মাঠে আয়োজিত এই উৎসবে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি পুরো মাঠ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ঐতিহ্যবাহী কারাম নৃত্য প্রতিযোগিতা।

​গৈল দিগুলি ওরাও সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা রনজিত মিনর্জের সঞ্চালনায় এবং রাজা বাবুলাল টপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আরিফ কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

​আলোচনা সভায় বক্তারা বলেন, কারাম উৎসব আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনাচরণের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে নিজেদের এই সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে গৈল দীঘরি উড়াঁও সমাজ উন্নয়ন পরিষদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd