• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুরে গ্রাহক ভোগান্তি: প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি নাগরিক কমিটির যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে পাঁচবিবিতে পানিশূন্য শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, জনতার হাতে আটক। নিউজ প্রকাশ করলেই সাংবাদিকদের মানহানির মামলা করার হুমকি ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা বিশ্ব পর্যটন দিবস আজ, পর্যটনই শান্তির সেতু সিংড়া হাতিয়ান্দহ ‘এককভাবে নয়, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন’ করতে চাই—কায়ছার হায়দার হেলাল লোহাগাড়া প্রেস ক্লাব এর নিবার্চন সম্পন্ন ; সভাপতি- মুনির, সেক্রেটারি – এরশাদ কবিতা লিখলেই কবি নয় কবিত্বের জন্য চাই সাধনা, স্বকীয়তা ও বিবেক

রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার, ৩ জন পলাতক

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মুনজুর রহমান, জেলা প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৩৬০ বোতল অবৈধ Monodryl মাদক ও দুটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় আরও তিনজন কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চারঘাট মডেল থানাধীন মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ সাব্বির হোসেন অনিক (৩০), পিতা মোঃ সোহরাব আলী, সাং চক মোক্তারপুর, থানা চারঘাট, জেলা রাজশাহী।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে জনৈক গোলাম রসুলের বাড়ির সামনে কতিপয় মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১৫০ সিসি লাল-কালো পালসার ও ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল তল্লাশি করে সিটের ওপর রাখা বাদামি রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৩৬০ বোতল Monodryl উদ্ধার করা হয়।

পলাতক আসামিরা হলেন- ১. মোঃ রবিন, পিতা মৃত আনছার আলী, সাং দফাদার পাড়া, ২. মোহাম্মদ জহিরুল ইসলাম (৩২), পিতা মোহাম্মদ আলম হোসেন, সাং মুক্তারপুর আন্ধারীপাড়া ও ৩. মোঃ টিটন (৩২), পিতা মোহাম্মদ লিটন মিয়া, সাং মুক্তারপুর আন্ধারীপাড়া, থানা চারঘাট।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাব্বির হোসেনের বিরুদ্ধে চারঘাট থানায় ১টি, পলাতক রবিনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ৮টি, জহিরুলের বিরুদ্ধে ১টি ও টিটনের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd