• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত পূর্বধলায় রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ

লোহাগাড়া প্রেস ক্লাব এর নিবার্চন সম্পন্ন ; সভাপতি- মুনির, সেক্রেটারি – এরশাদ

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন ভোটাররা।
প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।
নির্বাচনে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ খোকন সুশীল এবং সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার জয়লাভ করেন।
অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইতেশামুল হক রাব্বি, দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
নির্বাচন চলাকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজীদ বিন আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd