• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী, ৪ দফা দাবি পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন, রিয়াজুল ইসলাম পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ গাছের সঙ্গে প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ: অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন ৪ বন্ধু সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬: নারী ফাইনালে চ্যাম্পিয়ন থানচি চট্রগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, করিম মাহমুদ লিমন বর্ণমালা একাডেমিক কেয়ারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোয়াইনঘাট উপজেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর চলমান কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিয়ে রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী উপজেলার সার্বিক উন্নয়নে এনজিওগুলোকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে তৃণমূল পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।
এনজিও সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখার হোসেন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন। এছাড়াও উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের নিজ নিজ সংস্থার বার্ষিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
উপস্থিত বক্তারা উপজেলার শিক্ষা ও সামাজিক খাতের উন্নয়নে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনেও গোয়াইনঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd