• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ র‍্যালি ও পথসভা ধামইরহাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক লালমনিরহাটের বন্ধ স্থলবন্দর পূনরায় চালু করার লক্ষে মোগলহাট স্থলবন্দর পরিদর্শন বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী, ৪ দফা দাবি পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন, রিয়াজুল ইসলাম পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ গাছের সঙ্গে প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ: অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন ৪ বন্ধু সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬: নারী ফাইনালে চ্যাম্পিয়ন থানচি

গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ র‍্যালি ও পথসভা

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’—এই মূল চেতনাকে বুকে ধারণ করে রবিবার (০৪ অক্টোবর) বিকেলে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের সুচারু পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান, সাহানুর আহমদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে নবগঠিত কমিটি রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd