• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন জয়পুরহাটে পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার শিখছে ৪০ শিক্ষার্থী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ গ্রামীণ নারীর উত্থানে কলমাকান্দায় ১০ নারী পেলেন বিশেষ সম্মাননা ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীর রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব পারভেজ মোশাররফকে সংবর্ধনা দিল সোনালী লাইফ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।

সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি যুক্ত হওয়ায় মোট ৮ দিন বন্ধ থাকছে বন্দরটি।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যের আমদানি-রপ্তানি হবে না। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে উভয় দেশের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হবে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বাংলাদেশের বুড়িমারী দিয়ে ভুটান ও নেপালের আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।

ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ও চালুর বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে আরও জানানো হয়, আগামী ৮ থেকে ১০ নভেম্বর কালীপূজা উপলক্ষে ৩ দিন এবং ১৫ ও ১৬ নভেম্বর ছটপূজা উপলক্ষে ২ দিন একইভাবে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এদিকে বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে উভয় স্থলবন্দরের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আমাদের শুল্ক দপ্তর খোলা থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd