• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটের হাতীবান্ধায় জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানে গুরুত্ব রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার লালমনিরহাটে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ ধামইরহাটে ৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬১ পূজা মন্ডবে বিজিবি মোতায়েন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ২০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত ১০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। বাকি ২ প্লাটুন সদস্য ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষিত হিসেবে রাখা হবে, যাতে প্রয়োজনে দ্রুত মোতায়েন করা যায়।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সব পূজামণ্ডপ এলাকায় রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, পূজামণ্ডপ এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ৫৩ বিজিবি জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd