• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বুড়িমারীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন জিরোপয়েন্ট স্পোর্টিং ক্লাব লালমনিরহাটের হাতীবান্ধায় জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানে গুরুত্ব রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার লালমনিরহাটে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ ধামইরহাটে ৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লবণচরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপির পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও কং/৪৪৯৭ শেখ আশরাফুল আলমসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গত ১৫/১০/২০২৬ ইং তারিখ বিকাল ৩:৩০ ঘটিকার সময় কেএমপি খুলনার লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে পাকা রাস্তার উপর থেকে আসামিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি:
মোঃ শহিদুল্লাহ (৩৫), পিতা- মৃত ওজিউল্লাহ, মাতা- নূর জাহান বেগম, সাং- ঘাটলা, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে লবণচরা থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd