কলমেঃ সাইদা আক্তার কল্পনা
একটা নির্ঘুম রাতের গল্প হতো
একটা বৃষ্টির রাতের টুপটাপ শব্দের
ঘুমপাড়ানি গানে মগ্ন হয়ে
রাতটা কেটে যেত।
বিকেলে বাদামের আড্ডায় কেটে যেত
অনেকটা সময়
ফুচকা খাওয়া পছন্দ ছিল আমার
বকুল ফুলের মালা গেঁথে
পড়ার ইচ্ছা থাকতো সব সময়।
গাড়িতে চড়ে দূরদূরান্তে
সমস্ত প্রকৃতির সৌন্দর্য দেখার ইচ্ছে
ছিল আমার
সাগরে নেমে ঝিনুক কুড়িয়ে ছোট্ট মেয়ের মত
খুশিতে গদগদ হয়ে
জমিয়ে রাখতাম ঝিনুক শত শত।
আরো কত কত ইচ্ছে ছিল আমার
বৃষ্টির জলে অনেক স্মৃতি জমিয়ে থাকতো
আমার হৃদয়ের গুপ্ত মনিকোঠায়।
ঘন অমাবস্যার রাতে জোনাকির আলোতে
পথ চলতে ভালো লাগা ছিল আমার।
পূর্ণচন্দ্র যেদিন, সমস্ত রাত জেগে
কথা বলতাম তার সঙ্গে!
পৃথিবীর সমস্ত চন্দ্রের আলোকে আলোকিত এক মোহনীয় পরিবেশে
নিজেকে উজার করে বিলিয়ে সমস্ত ভালোলাগা গ্রহণ করতাম।
যদি আমাদের প্রেম হতো
যদি আমাদের ভালোবাসা থাকত
যদি সুন্দর প্রেম থাকতো
হয়তো চলে যেতে হত না এ ভাবে তোমাকে।
আমার কোন ভাল লাগাই আর ভালো
থাকলো না!