• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা WHEN YOU FALL SILENT সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ব্যুরো পধান, ময়মনসিংহ:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন ভূমি অফিস, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) তিনি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, দেওয়ানগঞ্জ থানা, চুকাইবাড়ি ইউনিয়ন ভূমি অফিস, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, জনসেবার মান এবং কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও সেবাপ্রত্যাশীদের জন্য বিদ্যমান সেবাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের কাছে আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, জনসেবার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd