• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা WHEN YOU FALL SILENT সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

কুলাইচাচর গ্রামে আলহাজ্ব শাহ্ মো. নুরুল হকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো. নুরুল হকের সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত থেকে তাঁর নির্বাচনী ভাবনা, এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।আলহাজ্ব শাহ্ মো. নুরুল হক দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করেছেন। প্রবাসে থাকাকালীন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সৌদি আরবে বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতাকর্মীদের সম্পর্ক ছিল। বর্তমান হবিগঞ্জ জেলা প্রশাসক আহাম্মদ আলী মুকিবের নেতৃত্বে সৌদি আরবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও তাঁর রাজনৈতিক জীবনের আলোচিত অংশ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব শাহ্ মো. নুরুল হক বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমার মন পড়ে ছিল নিজের জন্মভূমি ও এলাকার মানুষের কাছে। মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়াকে সঙ্গে নিয়ে আমি বহরা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার দেব। আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, দল-মত নির্বিশেষে পুরো ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই একটি সুন্দর, উন্নত ও মানবিক বহরা ইউনিয়ন গড়ে তুলতে চাই।”তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত উদ্যোগ ও আন্তরিকতা প্রয়োজন। জনগণের পাশে থেকে তাঁদের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের জন্য কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।
সভায় উপস্থিত সমর্থকেরা আশা প্রকাশ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব শাহ্ মো. নুরুল হক নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd