• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীদের পক্ষে কোনো তদবির বরদাশত করা হবে না; তদবিরকারীদের নামও নথিভুক্ত করা হবে। এছাড়া মাতলামি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।
​দলমত বা সামাজিক প্রভাব বিবেচনায় না নিয়ে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি বলেন, অপরাধীদের রক্ষা করতে তদবির বা অভিযানের খবর ফাঁস করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
​তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান
এলাকাকে শান্ত রাখতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। কোনো অপরাধীকে সুপারিশ করে আইনের বাইরে রাখার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় অভিভাবকদেরও সচেতন থাকার তাগিদ দেওয়া হয়।
​জরুরি প্রয়োজনে ৯৯৯
যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সরাসরি বটিয়াঘাটা থানাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক পরিচয় বা দলের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নবাগত এই ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd