• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধরঞ্জী স্কুল মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরীর সার্বিক উদ্যোগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে স্বাগতিক ধরঞ্জী ফুটবল দল নাটোর ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে চেয়ারম্যান আনোয়ারুল চৌধুরী উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কারের নগদ অর্থ বিতরণ করেন।

এর আগে পরিষদের চেয়ারম্যান চৌধুরী কর্মী-সমর্থক ও জনসাধারণকে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাঠে উপস্থিত হন।

মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে এ সময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মো. সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি মো. শফিকুল আলম, স্থানীয় বিএনপি নেতা আলম হোসেন, বিপ্লব হোসেন, বাহার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সালেহ মুন্না, জেলা ছাত্রদল নেতা মো. আল ইমরান মন্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন ও আদিবাসী নেতা মিলন কিসপট্টাসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টটি উপভোগ করতে সব শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd