• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়েছে। গত ৭ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির সৌজন্যে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও হাবিবুর রহমান ফকির (হাবিব), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল আজিজ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম লিংকন, যুবদল নেতা আবদুল আল হেলালীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, যুব সংগঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মীরা।

স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর (আরাধন) বলেন, যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের সংগঠন কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন খাঁনের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ২০২০ সালে প্রতিষ্ঠিত এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন। এর নিবন্ধন নম্বর নেত্র-০৭৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd