• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় পতাকা উত্তোলন, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচির আয়োজন করে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন
কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়। এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার মোট সাতটি সমবায় সমিতি ও দুজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd