• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কটিয়াদীতে সবুজের চাদরে ভরে উঠেছে আমনের মাঠ সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে অর্থদণ্ড শাহসুফি সৈয়দ নাছেরুল হক চিশতি (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

জনকথা রিপোর্ট:

৯৯৯ নম্বরে ফোনকলে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গত ৮ নভেম্বর ২০২৬, রবিবার রাতে আরপিএমপি, রংপুরের তাজহাট থানাধীন শান্তিবাগ চৌকিহাটি এলাকা থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান, তাদের এলাকায় একটি বাড়িতে বিপুল মাদকের মজুত রয়েছে।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাজহাট থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল বিশ্বজিৎ দত্ত এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে তাজহাট থানার একটি দল এসআই (নিঃ) মো. মন্টু রহমান এবং এএসআই (নিঃ) মুনমুন হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে ২৮ নং ওয়ার্ডের লালবাগ চৌকিহাটি রেললাইন সংলগ্ন আব্দুর রহমানের বাড়ির পেছন থেকে ১৭৩০ (এক হাজার সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, একটি Samsung Galaxy S23 Ultra মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি Symphony Innova 30 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোসা. আফসানা আক্তার মরিয়ম ওরফে আঁখি (২০), পিতা- মো. আব্দুল কাইয়ুম, মাতা- মোছা. ফেরদৌসী বেগম, সাং- লালবাগ বালাপাড়া, থানা- কোতোয়ালি, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতের সঙ্গী মাদক কারবারি মো. লিটন ইসলাম নামে একজন পলাতক রয়েছে। এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd