হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার কৌশল বিকাশে উশু খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের দক্ষতা, নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও মার্শাল আর্ট চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে উশুর মতো মার্শাল আর্ট চর্চা তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, শারীরিক সক্ষমতা এবং আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করতে এবং প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে।