• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার

দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
দিরাই প্রতিদিন নামে একটি অনিবন্ধিত পোর্টাল খুলে কয়েক টাকার বিনিময়ে ভালো মানুষের চরিত্র হননে মেতে উঠেছে একটি চক্র। এই পোর্টালের সাথে কে বা কারা জড়িত, তা স্পষ্ট নয়।

প্রকৃত সাংবাদিক হলে নিজের নাম-পরিচয় দিয়ে সংবাদ পরিবেশনে সমস্যা কোথায়? সাংবাদিকতার মতো মহান পেশায় আসতে হলে জার্নালিজমে লেখাপড়া করে আসতে হয়। মফস্বল এলাকায় ধরে নিলাম, বিএ পাস, আইএ পাস বাদ দিলাম, কমপক্ষে এসএসসি পাসের সার্টিফিকেট তো থাকা প্রয়োজন। দিরাই প্রতিদিন নামে যে পেজ খোলা হয়েছে, আদৌ এর কোনো নিবন্ধন আছে কিনা সন্দেহ রয়েছে।

সোমবার এই পোর্টালে দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চরনারচর ইউনিয়ন পরিষদের অত্যন্ত স্বনামধন্য সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে চরিত্র হনন করে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। সেই সংবাদে প্রতিনিধির নাম উল্লেখ করা হয়নি।

একজন ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়াটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে। কিন্তু এই পোর্টালটি কয়েক টাকার বিনিময়ে ভালো মানুষের চরিত্র হননে অবতীর্ণ হয়েছে।

প্রশ্ন হলো, আপনি যদি এই অনিবন্ধিত দিরাই প্রতিদিনের মালিক কিংবা প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করেই সাংবাদিকতা করতে হবে। কারো বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলে তথ্য-প্রমাণ নিয়ে, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সংবাদ প্রচার করা জরুরি। তা না করলে এটা ফৌজদারি অপরাধ।

যিনি রতন কুমার দাসকে নিয়ে সংবাদটি প্রচার করেছেন, সাহস থাকলে প্রতিনিধির নাম প্রকাশ করতে সমস্যা কোথায়? বেআইনি পোর্টাল খুলে ফাইভ পাস সাংবাদিক সেজে মানুষের চরিত্র হননের যে মিশনে আপনি বা আপনারা নেমেছেন, তা জাতি ও সমাজ অভিশাপ মনে করে।

সমাজে যারা প্রকৃত ভালো মানুষ, ফেইক আইডির পেজ খুলে চরিত্র হননের চেষ্টা করলে তাদের চরিত্র হনন হবে না। কিন্তু সাহস থাকলে আপনার নাম-ঠিকানা উল্লেখ করে সঠিক সংবাদ প্রকাশ করলে দেশ ও জাতি উপকৃত হবে।

নাম প্রকাশ না করে, প্রতিপক্ষের বক্তব্য না নিয়ে যে সংবাদটি আপনি দিরাই প্রতিদিন নামে ফেইক আইডি খুলে প্রচার করছেন, তা সমাজের সচেতন মানুষ বুঝতে বাকি রাখে না। আপনি সাংবাদিক নামের কলঙ্ক, ভূয়া সাংবাদিক। আপনার লেখা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না।

আপনি কতটুকু লেখাপড়া করেছেন, আপনার পারিবারিক শিক্ষা কী, এবং কার কাছ থেকে কয় টাকা নিয়ে চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, বক্তব্য ছাড়া মানহানিকর নিউজ করেছেন?

এমন ভূয়া, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হলো।

মজার বিষয় হলো, সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো একটি প্রতিপক্ষ কয়েক টাকা দিয়ে দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত বেআইনি এই পোর্টালের মাধ্যমে এমন মিথ্যা নিউজ করে সমাজে প্রপাগান্ডা ছড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd