• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযান গোরস্থানের ভেতর থেকে ১ কেজি হেরোইন উদ্ধার মাধবপুরে সন্ধ্যা হলেই দ্বিগুণ সিএনজি ভাড়া, বিপাকে সাধারণ যাত্রীরা মদন থানা বার্ষিক পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার নেত্রকোণার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ পূর্বধলায় তিন দিনব্যাপী শ্যামাপূজা, থাকছে প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতা থানচিতে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোরদার পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

মাধবপুরে সন্ধ্যা হলেই দ্বিগুণ সিএনজি ভাড়া, বিপাকে সাধারণ যাত্রীরা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থেকে মনতলা, চৌমুহনী, ধর্মঘর ও হরষপুরসহ বিভিন্ন রুটে সন্ধ্যা নামলেই সিএনজি অটোরিকশার ভাড়া দ্বিগুণ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ ও অসহায় যাত্রীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেলায় নির্ধারিত ভাড়ায় যাতায়াত করা গেলেও সন্ধ্যার পর একই গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া দাবি করেন চালকরা। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে যাত্রীদের।
এক যাত্রী মো. রাসেল মিয়া বলেন, “মাধবপুর থেকে মনতলা, চৌমুহনী, ধর্মঘর কিংবা হরষপুর যেতে সন্ধ্যার পর ভাড়া অনেক বেশি চাওয়া হয়। আমরা সাধারণ মানুষ, প্রতিদিন এভাবে অতিরিক্ত ভাড়া দেওয়া খুবই কষ্টকর। প্রশাসনের কাছে আমাদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন এবং ভাড়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”
এ বিষয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখে যাত্রীদের স্বার্থে নির্ধারিত ভাড়া কার্যকর ও তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd